মন্ত্রীর সম্মানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে চীনা প্রতিষ্ঠানের উপহার

২৫ এপ্রিল, ২০২০ ১৭:০৮  
কোভিড -১৯ সংক্রমণ বিস্তার রোধে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তা ও কর্মচারিদের মাস্কসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী উপহার দিয়েছে চাইনিজ মেশিনারিজ এন্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এর সম্মানে এই নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা মো: সাইফুল ইসলাম। শনিবার ঢাকায় ডাক অধিদপ্তরে সম্মেলন কক্ষে মন্ত্রীর পক্ষ থেকে এই সব সামগ্রী গ্রহণ করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: নূর-উর-রহমান। সৌজন্য উপহার হিসেবে ৫০০টি মাস্ক ১০টি ইলেক্ট্রনিক থার্মাল থার্মোমিটার এবং ৮টি প্রোটেকটিভ ক্লথ ডাক ও টেলিযোগাযোগ বিভাগে হস্তান্তর করেন চাইনিজ মেশিনারিজ এন্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের সিইও চেনজিং। প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা মো: সাইফুল ইসলাম এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্র, অতিরিক্তি মহাপরিচালক হারুন উর রশিদ এবং ঢাকা সার্কেল পিএমজি সিরাজ উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।